| হেডলাইন |
Soil Shop BD – রিটার্ন ও রিফান্ড পলিসি
Soil Shop BD-তে আমরা প্রতিটি কাস্টমারের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অর্ডারে সমস্যা থাকলে কাস্টমারদের সুবিধার্থে সহজ রিটার্ন ও রিফান্ড সুবিধা প্রদান করা হচ্ছে।
আপনি নিচের যেকোনো পরিস্থিতিতে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন:
ডেলিভারিকৃত পণ্যটি ভুল/অমিল হলে (যেমন: সাইজ, কালার বা ভুল প্রোডাক্ট পাঠানো হলে)।
পণ্যটি ছেঁড়া, ফাটা, ভাঙা বা ত্রুটিযুক্ত (Defective/Damaged) অবস্থায় পৌঁছালে।
অর্ডারের তুলনায় পণ্যের সংখ্যা বা পরিমাণ কম থাকলে।
ডেলিভারিম্যানের সামনে চেকিং: ডেলিভারি পাওয়ার সময় অবশ্যই ডেলিভারিম্যানের সামনে প্যাকেট খুলে চেক করবেন।
পণ্যটিতে কোনো সমস্যা থাকলে তাৎক্ষণিকভাবে ডেলিভারিম্যানের কাছেই ফেরত দিন অথবা আমাদের হটলাইনে (01712242277) কল করুন।
পণ্যটি ফেরত দেওয়ার সময় অক্ষত প্যাকেজিং, ট্যাগ, লেবেল এবং মূল ইনভয়েসসহ ফেরত দিতে হবে।
অর্গানিক ফুড ও বেবি আইটেম: স্বাস্থ্য ও সুরক্ষার তাগিদে অর্গানিক ফুড (যেমন: মধু, ঘি ইত্যাদি) এবং বেবি প্রোডাক্টের খোলা বা ব্যবহৃত প্যাকেট সাধারণ কারণে ফেরত নেওয়া হয় না (যদি না ডেলিভারির সময় বোতল/প্যাকেট ভাঙ্গা থাকে)।
কালার ডিসক্লেইমার: মোবাইল বা কম্পিউটারের ডিসপ্লে সেটিংসের কারণে আলোর ফোকাসে লাইভ পণ্যের শেড ও ছবির রঙে সামান্য পার্থক্য দেখা যেতে পারে। ছবি ও বাস্তবের সামান্য কালার পার্থক্যের কারণে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
পণ্য এক্সচেঞ্জ (Exchange): ভুল বা ত্রুটিযুক্ত পণ্য ডেলিভারি হলে আমরা নিজস্ব খরচে নতুন ও সঠিক পণ্য আপনাকে ৩-৫ দিনের মধ্যে রিপ্লেস/এক্সচেঞ্জ করে দেব।
রিফান্ড (Refund): যদি স্টকে একই পণ্য এভেলেবল না থাকে, তবে আপনি রিফান্ড পাবেন।
রিফান্ডের সময়সীমা: রিটার্ন করা পণ্য আমাদের অফিসে পৌঁছানোর পর তা যাচাই করে ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ/নগদ/ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিফান্ড করা হবে।
📞 রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
হটলাইন / হোয়াটসঅ্যাপ: 01712242277
ইমেইল: soilshopbd@gmail.com
ওয়েবসাইট: